১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারীতে আ’লীগের সম্মেলনে হামলা ভাঙচুর, গ্রেফতার ৫

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
চট্রগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারীতে আ’লীগের সম্মেলনে হামলা ভাঙচুর, গ্রেফতার ৫

Manual7 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি : চট্রগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর জাহানাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন প্রতিপক্ষকে ঘায়েল করতে বহিরাগত সন্ত্রাসী এনে হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় একটি মাইক্রোবাসসহ ৫জনকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টার সময় সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- মো. আব্দুর নুর প্রকাশ (বাবু), মোহাম্মদ মিজান, টিপু, মো. রেদওয়ান, মো. হেলাল। তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম রনি’র ভাষ্যমতে ৭১ ক্লাব ও স্বাধীনতা ক্লাব নামে দুটি সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম শহর থেকে বহিরাগত সন্ত্রাসী এনে সম্মেলন বানচালের চেষ্টা করেন। এলাকার জনগণ তাদের ধাওয়া করে দুটি অস্ত্রসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এলাকাবাসী বলেন, আওয়ামী লীগে স্বাধীনতাবিরোধী লোকজন প্রবেশ করে আওয়ামী লীগের কার্যক্রমকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের কাছে এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীও এদের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।

ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বহিরাগত সন্ত্রাসীরা সম্মেলন কেন্দ্রে এসে ভোট বানচাল করার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের রুখে দেয়। এই সময় পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে।

Manual7 Ad Code

বিকাল ৫টায় ভোট হওয়ার কথা থাকলেও এই ঘটনায় সাময়িকভাবে সেখানকার সম্মেলন স্থগিত করার কথা জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার এসআই শওকত হোসেন জানান, অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code