৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

Manual5 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

Manual5 Ad Code

আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

Manual2 Ad Code

“বঙ্গবন্ধুর দর্শন-সমাবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ’আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোদচ্ছের হোসেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর সভাপতি আব্দুল মজিদ আপেল,কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লি: সভাপতি দেবাশীষ দত্ত সমীর, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।

Manual8 Ad Code

পরে শ্রেষ্ঠ সমবায় সমিতিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ ।