৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌহালীতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
চৌহালীতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

Manual5 Ad Code

রমজান প্রামানিক চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘সমবায়ই শক্তি-সমবায়ই মুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ এর চৌহালীতে জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। 

Manual6 Ad Code

আজ শনিবার ২নভেম্বর ২০১৯, দিবসটি উপলক্ষে সমবায় অধিদপ্তর চৌহালী উপজেলা শাখা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন ,ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার,উপজেলা বিআরডিবার চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ,আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রমজান আলী ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাসুম সিকদার ।

Manual3 Ad Code

উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার বলেন , সমবায় সমিতির মাধ্যমে ঋন নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।চৌহালী সমবায় সমিতির কার্যক্রম আরও তড়ান্বিত করতে হবে।

Manual7 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব , উপজেলা সমবায় কর্মকর্তা মো:লাবলু তালুকদার ও যুবউন্নয়ন অফিসের স্টাফ মেহেদী হাসান প্রমুখ৷