৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় ৭ম শ্রেণীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার ১

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
ভান্ডারিয়ায় ৭ম শ্রেণীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার ১

Manual8 Ad Code

সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক (মুসলিম) স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় ভূক্তভোগি স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে, পুলিশ ধর্ষণের অভিযোগে বাঁধন বসু (১৭) নামের এক কিশোরকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত বাধন বসু উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের গৌতম বসুর ছেলে। সে স্থানীয় ভিাটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

Manual6 Ad Code

মামলার এজাহার সূত্রে জানাগেছে, ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের সপ্তম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর মা মেয়েটিকে বৃদ্ধ দাদুর কাছে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। গত ১৪ সেপ্টেম্বর রাতে একই গ্রামের স্কুলছাত্র বাঁধন কৌশলে মেয়েটির শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন মেয়েটির মা বাড়িতে আসলে এ ঘটনা মেয়েটি তাকে জানায়।

পরে লোকলজ্জার ভয়ে স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি চেপে যান। সম্প্রতি বিষযটি গ্রামে জানাজানি হলে ভূক্তভোগি স্কুলছাত্রীর মা বাদি হয়ে ঘটনার দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভূক্তভোগি স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

Manual5 Ad Code

অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code