৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ কাতার প্রবাসী স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ কাতার প্রবাসী স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মারুফ রানা দোহা কাতার থেকেঃ

Manual2 Ad Code

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে মো. মিন্টু ঘড়ামী (৩২) নামের এক কাতার প্রবাসী স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের লাল মিয়া ঘড়ামীর কাতার প্রবাসী ছেলে মিন্টুর সঙ্গে দক্ষিণ রাজদী গ্রামের ছালাম বয়াতির মেয়ে মনি বেগমের সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
সম্প্রতি মিন্টু ঘড়ামী কাতার থেকে দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই স্ত্রী মনি বেগম পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে জ্বালা-যন্ত্রণা ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে আসছে। এ যন্ত্রণা সইতে না পেরে একপর্যায়ে মিন্টু ঘড়ামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই স্ত্রী মনি বেগম গা-ঢাকা দিয়েছেন। ফলে অভিযুক্ত মনি বেগমের সঙ্গে এ বিষয় যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।