সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধি:
সাগর মুন্সিকে তার আপন দুই খালাত ভাই পূর্ব শত্রুতার জের ধরে নির্মম ভাবে হত্যা করেছে।
নিহতের পিতা বাদী হয়ে নিহতের আপন খালাতো ভাই লাভলু শিকদার সহ ৬ জনকে আসামী করে আজ সোমবার ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গতকাল রোববার দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের চড়িচর ইকরবুনিয়া গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে নিখোঁজ হয় সাগর।
এঘটনায় সাগরের আপন খালাত ভাই আজাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ঘটনার সাথে জড়িত ও আটককৃত আজাদ মোল্লার পুলিশকে দেয়া জবান বন্দীতে যানা যায়, শুক্রবার বিকালে সাগরকে রাস্থা থেকে জোর করে লাভলুদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সাগর ও লাভলুর সাথে কথার কাটাকাটি ও ধস্তাধস্তি হলে একপর্যায়ে সাগরকে ঠেলে পানিতে ফেলে দেয় লাভলু ও আজাদ মোল্লা। তার পরে তাকে দু’জনে মিলে পানিতে ডুবিয়ে মারার চেস্টা চালায়। এসময় সাগরের শরীর নিস্তেজ হয়ে পরলে পানি থেকে টেনে উপরে তোলে এবং তার মৃত্যু নিশ্চিত করতে লাভলু তার কাছে রাখা হাতুরি দিয়ে মাথার পিছনে ও সামনের দিকে আঘাত করে। সাগর মুন্সী মৃত্যুর কোলে ঢলে পরেন। ঐ সময় সাগরের লাশ নির্জন স্থানে লুকিয়ে রাখেন পরে রাতের বেলা খুনী লাভলু ও আজাদ মোল্লা লাশটিকে গুম করার জন্য বাড়ির পিছনে ধান ক্ষেতে মাটির নিচে পুতে রাখেন।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান আটককৃত আজাদ মোল্লার দেয়া জবান বন্দি অনুযায়ী সাংবাদিকদের এ তথ্য জানান। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে সোমবার বিকালে ৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদের মধ্যে আজাদ মোল্লা নামে একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।