মোঃআব্দুল্লাহ :: ২৮ অক্টোবর (সোমবার) দুপুর ১২-৩০এ সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের “আলহাজ্ব আব্দুল মজিদ আদর্শ উচ্চ বিদ্যালয়” পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জননেতা ফারুক আহমদ ও জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান জননেতা কামাল আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
এসময় তারা বলেন: শিক্ষার মানোন্নয়নে বৈপ্লবিক প্রচেষ্টা চালিয়ে যাবো। আমাদের সিলেট ৪ আসনের অভিভাবক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের মাধ্যমে আমাদের জৈন্তা গোয়াইনঘাটে শিক্ষার হার বাড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না ইনশাআল্লাহ।
সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবো। তারা পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সচেতন থাকার আহ্বান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার বাবুল, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন,