৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাতক উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন : আব্দুস সহিদ মুহিত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
ছাতক উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন : আব্দুস সহিদ মুহিত

Manual7 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সহিদ মুহিত। ইতোমধ্যে তিনি প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual8 Ad Code

দীর্ঘ দেড় যুগ পর আগামী ১৬ নভেম্বর ছাতক উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলনের মাধ্যমে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা নির্বাচিত হোক- কর্মীরা এ আশা ব্যক্ত করছেন।

Manual8 Ad Code

তেমনি একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা হলেন আব্দুস সহিদ মুহিত। তিনি মুজিবাদর্শে দিক্ষীত সেই ছাত্রাবস্থা থেকেই। পারিবারিক ভাবেও উত্তরসূরী মুজিবাদর্শের। ছাত্রজীবনে উত্থাল সময়ে কেটেছে আন্দোলন সংগ্রামে। ফলে মাঠ পর্যায়ে তৃণমূলের পছন্দের তালিকায় কিøন ইমেজের নেতা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য।

Manual5 Ad Code

পারিবারিকভাবে শিষ্টাচারের গন্ডিতে বেড়ে উঠা এই নেতা রাজনৈতিক অঙ্গণেও একইগুনে গ্রহণযোগ্য দলীয় নেতাকর্মীদের কাছে। একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, দৃঢ়চেতা, ত্যাগী, পরিচ্ছন্ন ইমেজের ব্যাক্তিকে আসন্ন ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার দাবী উঠেছে তৃণমূল থেকে।

তৃনমূল থেকে গড়ে উঠা আব্দুস সহিদ মুহিত ১৯৯২ সালে ছাতক উপজেলা ছাত্রলীগের কাউন্সিলে ছাত্রলীগ কর্মীদের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত সভাপতি, ২০০৪ সালে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০৬ সালে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি।

বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সিলেট বিভাগীয় জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সিলেট বিভাগে কাজ করে যাচ্ছেন।

তিনি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক ও সিলেট সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ ব্যাচে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।