১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আসুন সবাই এগিয়ে আসি রক্ত দানে। সুমন আহমেদ

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯
আসুন সবাই এগিয়ে আসি রক্ত দানে। সুমন আহমেদ

Manual7 Ad Code

 

প্রতিদিনই কারো না কারো রক্ত লাগছে, প্রতিদিনই কেউ না কেউ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রক্তের অভাবে। প্রতিদিনই কেউ না কেউ রক্তের অভাবে মারা যাচ্ছে। একটা বার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার মা, বাবা, ভাই কিংবা বোন হাসপাতালে শুয়ে আছে রক্তের অভাবে কাতরাচ্ছে হসপিটালে। আপনি রক্ত পাচ্ছেন না কোথাও, কেমন লাগবে ভাবতে পারছেন কি?
আজ আপনি সুস্থ, আপনার পরিবারের সবাই সুস্থ। কিন্তুু কাল যে ১ টা বড় রকম দুর্ঘটনা হবে না এর নিশ্চয়তা কি??
আসলে জোর করে কোন কিছুই হয় না। সব কিছু নিজের ইচ্ছার কাছেই। আপনার ইচ্ছা থাকলেই আপনি ১ টি মানুষের উপকার করতে পারবেন এর জন্য চাই শুধু আপনার ইচ্ছাশক্তি
আমি এতো কিছু বলছি, এর মানে আমি নিশ্চয়ই বিপদে পড়েছি ভাবছেন। আমি সুস্থ আছি, কিন্তুু আমার আশে পাশের অনেক মানুষ অসহায়। নিজে সম্পূর্ণ সুস্থ হয়ে যদি এই অসহায় মানুষদের জন্য কিছু করতে না পারি তাহলে আমি জীবিত থেকেও মৃত ছাড়া কিছুই নই এই সমাজে। আমি এ জন্যই বলছি। আপনি নিজে রক্তদান করুন, আশেপাশের সবাইকে সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে বলুন। আজ যদি আপনি এগিয়ে আসেন তাহলে আপনাকে দেখে পুরো একটি সমাজ এগিয়ে আসবে সেচ্ছায় রক্তদানে।
তাই আমরা একদল যুবক এগিয়ে আসছি “স্বপ্নের যাত্রা” মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে।
আসুন প্রতিজ্ঞা করি, আমরা নিয়মিত রক্তদান করবো। অন্যের বিপদে এগিয়ে আসবো। একটু চেষ্টা করলেই আমরা পারি সমাজটা বদলে দিতে।

Manual6 Ad Code

“আপনি যদি রক্তদান করতে চান তাহলে আপনার নাম ঠিকানা আর রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বার আমাদের পোষ্টের কমেন্টে দিয়ে আপনি ও মানবসেবায় “স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সংগঠনের সঙ্গে থাকুন।
জয় হউক মানবতার জয় হউক সেচ্ছায় রক্তদাতার।

Manual5 Ad Code