১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কসবায় ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান- মালামাল জব্দ ও জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯
কসবায় ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান- মালামাল জব্দ ও জরিমানা

Manual7 Ad Code

সাইদুল ইসলাম,কসবা প্রতিনিধি :- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ও জরিমানা।

Manual4 Ad Code

আইন অমান্যকারী উপজেলার সকল ড্রেজার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হচ্ছে।

তারই অংশ হিসেবে গত বুধবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন ও কসবা পশ্চিম ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে মালামাল জব্দসহ জরিমানা করার সংবাদ পাওয়া গেছে।

তিনলাখপীর এলাকার চলমান একাধিক অবৈধ ড্রেজার মেশিন ও মালামাল মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নেতৃত্বে ৪ জন ম্যাজিস্ট্রেট ।

এই সময় সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসন, পুলিশ, সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা এবং এলাকার শত শত জজনগণ উপস্থিত ছিলেন। কসবায় ছিল অবৈধ বালু উওোলনের লম্বা মিছিল।

জানা যায়, এই অবৈধ ড্রেজার দিয়ে দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন চলে আসছে । দেখা গগেছে বালু উত্তোলনকৃত জমি গুলোতে প্রায় ৫ থেকে ৮শ ফুট গভিরতার সৃষ্টি হয়।

Manual4 Ad Code

এতে করে হুমকির মুখে পড়ে ফসলি জমি। পাশের জমি ভেঙ্গে গিয়ে ক্ষতিসাধিত হচ্ছে কয়েক শতাধিক ফসলি জমি।

কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম টেলিভিশন সাংবাদিকদের জানান; পরিবেশ রক্ষায় উপরের নির্দেশনায় উপজেলার সকল অবৈধ ড্রেজার এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন; উপজেলার সকল অবৈধ ড্রেজার অপসারনে অভিযান অব্যাহত থাকবে। একই দিনে কসবা পশ্চিম ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উওোলনের অপরাধে আকছিনা গ্রামের প্রভাবশালী মিলন মিয়া নামে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া গোপীনাথপুর ইউপির জয়নগর, চন্দ্রপুর,ধজনগর,বায়েক,কায়েমপুর,চারগাছ,মূলগ্রাম,মেহারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলি জমিতে এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ীরা বালু উওলোন করে ব্যাপক ক্ষতিসাধন করছে আর লাভবান হচ্ছে অসাধু ড্রেজার ও বালু ব্যবসায়ীরা।

ড্রেজার দিয়ে বালু উওোলনের ফলে পাশের জমির মালিকদের জমি নষ্ট হয়ে মাথায় হাত। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম পরিবেশ রক্ষায় এই সাহসি উদ্যোগকে কসবাবাসী সমর্থন জানিয়েছেন।

একই সাথে এই অভিযানকে সাধুবাদ জানিয়ে ক্ষতিগ্রস্থ নিরহ জমির মালিকরা আল্লার কাছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমসহ প্রশাসনের জন্য দুই হাত তুলে দোয়া করছেন বলে সচেতনমহল কসবা টিভি ডট কমকে জানান।

এই ড্রেজার ও বালু উওোলনকারী অসাধু ব্যবসায়ীরা অধিকাংশ ক্ষমতাসীন দল এবং বারোধী দলের লোকেরা মিলে মিশে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে এলাকার নিরহ জমির মালিকরা প্রতিবাদ বা প্রতিরোধ করতে সাহস পাচ্ছে না বলে একাধিক সূত্রটি তাও জানান।

ড্রেজার ও বালু উওোলনকারীদেরকে আত্বরক্ষা করাতে এক শ্রণীর প্রভাবশালী ব্যক্তিরা আধাজল খেয়ে উঠে পড়েছে বলে বিশেষ সূত্রটি তাও জানান।

Manual6 Ad Code