মোঃ আবু তাহের :- সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
এর মধ্যে নীলফামারী জেলার যে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়েছে তার তালিকা নিচে দেয়া হলো-
নীলফামারী সদর: কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স একাডেমী, তিলাই জয়চন্ডী জুনিয়র হাই স্কুল, পলাশবাড়ি গার্লস হাই স্কুল।
ডিমলা: বালাপাড়া নিউ মডেল গার্লস হাই স্কুল, উত্তর নাউতারা বিএল হাই স্কুল, নাউতারা ব্রীজেরপার হাই স্কুল, পশ্চিম ছাতনাই গার্লস্ হাইস্কুল, ডিমলা তিতপাড়া আদর্শ হাই স্কুল, দোহলপাড়া আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, আদর্শ গার্লস হাই স্কুল, টেপাখড়িবাড়ি হাই স্কুল, কালিগঞ্জ হাই স্কুল, তিস্তা কলেজ, ছোটখাতা ফাযিল মাদরাসা, ডিমলা নিজপাড়া ফাজিল মাদরাসা।
ডোমার: বড় রাউতা হাইস্কুল, বোড়াগাড়ি গার্লস হাইস্কুল, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন, কেতকিবাড়ি হাই স্কুল, নাজমুল শাহানা কৃষি মহাবিদ্যালয়, ডোমার ইসলামিয়া সিনিয়র মাদরাসা।
কিশোরগঞ্জ: মন্থনা হাই স্কুল, অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী জুনিয়র স্কুল, কেল্লাবাড়ি বিদ্যা নিকেতন, ভেড়ভেড়ি মাজাপাড়া স্কুল এন্ড কলেজ, কিসামত বদী হাইস্কুল, পূর্ব দলীরাম হাইস্কুল, বাহাগিলিঘাট হাই স্কুল, পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজ, মাগুড়া কলেজ, কিশোরগঞ্জ মহিলা কলেজ।
জলঢাকা: উত্তর দেশীবাঈ জুনিয়র স্কুল, নিউ মডেল গার্লস হাই স্কুল, বালাগ্রাম হাই স্কুল, বীরুবান্ধা হাট বি এল হাই স্কুল, সাইট রাজীব মডেল হাই স্কুল, আলহ্বাজ মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজ।
প্রসঙ্গত, এবারে এমপিওভূক্ত সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি। নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ১০৮টি, ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ৮৮৭টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।
আর নতুন এমপিওভুক্ত মাদরাসার মধ্যে দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি।
নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।