মোঃ আমির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :- বিগত মাসের আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিকভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর থানার সাব-ইন্সপক্টর সাহিদুর রহমানকে রংপুর রেঞ্জ’র শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য তার কার্যালয় এ সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ রংপুরের অন্যান্য জেলার পুলিশ সুপার ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।