১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীপুরের মাওনায় আলোর দিশারী বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও চেক প্রদান

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
শ্রীপুরের মাওনায় আলোর দিশারী বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও চেক প্রদান

Manual1 Ad Code

মোঃফাহদ আল-আবিদ,গাজীপুর জেলা প্রতিনিধি:

Manual8 Ad Code

মাওনা চৌরাস্তার বহুল আলোচিত শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোর দিশারী বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতার পুরস্কার চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলার ৪৪ টি শিক্ষা।

প্রতিষ্ঠানে আলোর দিশারী বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বুধবার বিকালে মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলার প্রায় ৫০০ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদাননকরা হয়।

এ সময় গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি মাওনা শাখার ১ম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা ইসলাম নৌশিন পূর্ণ নম্বর অর্জন করায় তাকে ২০০০ টাকার চেক প্রদান করা হয় এবং সে টানা ৫ বছর এ টাকা পাবে।

Manual8 Ad Code

আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মোঃ আঃ আজিজের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন।

অনুষ্ঠানেের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোর দিশারী বৃত্তি পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষক প্রভাষক ডাঃ মোঃ জাকির হোসেন,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডাঃ মোঃ এনামুল হক ফিরোজ,শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক নূর-ই-জান্নাত কামনা।

এ সময় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মিজান মডেল একাডেমির পরিচালক মোঃ মিজানুর রহমান সম্মাননা গ্রহণ করেন।তাছাড়া আরও উপস্থিত ছিলেন কুসুমকলি বিদ্যানিকেতনের পরিচালক শওকত ওসমান সেলিম,শাহীন স্কুল মাওনা শাখার পরিচালক এস.এম শামীম,রফিকরাজু ক্যাডেট একাডেমি মাওনা শাখার পরিচালক মোঃ ইকবাল হোসাইন,মনিশন এডুকেশন হোমসের পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, কপাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, চকপাড়া আইডিায়াল পাবলিক স্কুল,২নং চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইকরা শিক্ষা পরিবার, নূর মোহাম্মদ প্রি-ক্যাডেট স্কুল, ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামসুদ্দিন মাস্টার একাডেমি, জাহেরা রাশিদ একাডেমি, বর্ণমালা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল,মোহাম্মদ আলী মাস্টার একাডেমি,হাজী হাবিবুর রহমান একাডেমি,মাওনা আইডিয়াল স্কুল,শহীদ ক্যাডেট একাডেমি মাওনা শাখা,বেগম রওশন আরা গার্লস্ স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে রামীম আহমেদ সোহেল, রুপা শেখ,আজিজুন্নাহার শিমু,মোঃ আবু সাঈদ,মোঃ নাইমুর রহমান দুর্জয়,ফাতেমা আক্তার তমা, মোঃ রুহুল আমিন,মোঃ আসিফ হাসান,ফাহাদ আল-আবিদ,মোঃ সৈকত ইসলাম ইমন,সাজিয়া সুলতানা নিশা,তাহমিনা আক্তার, ফয়সাল আহমেদ নিরব,মুকুল,তাছলিমা আক্তার, রাকিবুল হাসান রিপন,খন্দকার নাসিম,খন্দকার আবুলহোসেন রিফাত,খন্দকার মাসুদ রানা শাকিল,মোঃ মুসা আবির,সমলা আক্তার রাণী,ফাহিমা আক্তার, তাহমিনা আক্তার,ফাতেমা আক্তার পিংকী প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় সকল বক্তারাই আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Manual5 Ad Code