১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম পটিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ শিক্ষার্থী আহত

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
চট্টগ্রাম পটিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ শিক্ষার্থী আহত

Manual2 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মেরিনা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

মেরিনা পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

Manual6 Ad Code

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম হাইদগাঁও মো. আলির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহত মেরিনা আকতার মো. আলির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, কলেজপড়ুয়া মেরিনা বুধবার সকালে নির্মাণাধীন তাদের পাকা ঘরের কাজ করার সময় এলোমেলোভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

পরে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্হা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল (চমেক)কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

Manual6 Ad Code