১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাউফলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
বাউফলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন

Manual3 Ad Code

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

Manual5 Ad Code

পটুয়াখালী বাউফলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষনের অভিযোগে মানিক সরদার (৪১) নামের দুই সন্তানের জনককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় স্হানীয় জনগনের সহায়তায় পুলিশ তাকে পৌর শহরের ৬ নং ওয়ার্ড থেকে গ্রেফতার করে।

বাউফল থানা সূত্রে জানা গেছে, উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ওই ছাত্রী ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য মামা বাড়ি যাচ্ছিল।

Manual8 Ad Code

ওই সময় একই এলাকার মৃত আফতেব আলী সরদারের ছেলে মানিক সরদার তাকে ডেকে স্হানীয় মোস্তফা নামের এক ব্যক্তির রান্না ঘরে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে।

ঘটনাটি জানার পরে ওই ছাত্রীর বাবা বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় একটি মামলা করেন।

Manual3 Ad Code

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান , ধর্ষক মানিককে বুধবার সকালে পটুয়াখালী আদালতে এবং ধর্ষিতাকে মেডিকেল টেস্টের জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code