১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় গাছ থেকে পড়ে এক দিনমজুর নিহত হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
ভোলায় গাছ থেকে পড়ে এক দিনমজুর নিহত হয়েছে

Manual6 Ad Code

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা):

বুধবার সকালে সদর উপজেলার নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক উপজেলার ধনিয়া ইউনিয়নের মুজাম্মেলের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সকালে মো. শফিক গাছি পার্শ্ববর্তী নবীপুর গ্রামের নিজাম ডাক্তারের বাগানে গাছ কাটছিলেন। এ সময় গাছের উচু ডাল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির জানান, শফিক গাছ কাটতে দিয়ে দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন