১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় মাইক্রোর ভিতর চোরাই গরুসহ আটক ৩

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
ভোলায় মাইক্রোর ভিতর চোরাই গরুসহ আটক ৩

Manual3 Ad Code

হাসান, লিটন চরফ্যাশন(ভোলা) থেকে :- ভোলা সদর উপজেলায় মাইক্রোবাসে করে চোরাই গরু নেয়ার সময় তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় দু’টি গরু ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

Manual6 Ad Code

সোমবার দিবাগত গভীর রাতে ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ি রোগের আমতলা থেকে এদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরের দিকে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, মো. মনির, মো মেহেদী হাসান ও মো. শাকিল। ওই গরুর মালিক ভোলা পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছালেহ আহমেদ।

Manual1 Ad Code

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা রাতে ডিউটি অবস্থায় ভোলা শহরের কালিবাড়ি রোডের আমতলা এলাকায় মাইক্রোটিকে সন্দেহজনক দাঁড় করানো দেখি।

পরে কাছে গিয়ে মাইক্রোটির ভিতরে দুইটি গরু ও সাথে মো. মনির, মেহেদী হাসান ও সাকিল নামের তিন যুবককে পাই। পরে এদের জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করেন। পরে এদের তিন জনসহ গরু ও মাইক্রোবাস থানায় নিয়ে আসি।