১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সাভারে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
সাভারে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভারে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীর পরিবার, কাঁচাবাজারের শ্রমিক ও এলাকাবাসী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জানানো হয়, সন্ত্রাসী আরিফ ওরফে টুন্ডা আরিফ এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মারধরসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হলেও ভয়ে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। তারা আরো জানায়, গতকাল রাতে আরিফ ও তার সন্ত্রাসী বাহিনী গেন্ডা কাঁচাবাজারের ব্যবসায়ী ও লেবার ম্যানেজার তমাল আহম্মেদকে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নির্জন স্থানে নিয়ে বেধরক পিটিয়ে আহত করে। এঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না। এরই প্রতিবাদে তারা সড়কে মানববন্ধন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নিচ্ছেন। তাই অবিলম্বে সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান তারা। প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে সাভার পৌর সভার সামনে থেকে একটি মাইক্রোবাসে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন তার বোন ফারজানা আহম্মেদ মৌ।

Manual7 Ad Code