রিদয় চৌধুরী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এমপি মমতাজ বেগম।
এসময় এমপি মমতাজ বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বর্তমান সরকার জনগনকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন,
সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামীলী , হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আজিম খান, হরিরামপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, বাল্লা ইউনিয়ন ছাত্রলীগ এর
পরিবেশ বিষয়ক সম্পাদক, রিদয় চৌধুরী ,
ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খাজা রহমত আলী, অনুষ্ঠান পরিচালনা করেন ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের প্রভাষক বাসুদেব সাহা।