১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

Manual3 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

Manual6 Ad Code

“জীবনের আগে জিবীকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

২২ অক্টোবর (মঙ্গলবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসন, বিআরটি, সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালী বেড় করা হয়।

Manual1 Ad Code

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

Manual8 Ad Code

র‌্যালীতে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরে অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, বিআরটি এর উপ-পরিচালক ফারুক আলম, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ননী গোপালবর্মন, ট্রাফিক পরিদর্শক আবু রায়হান সিদ্দিক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তারা।