১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
সাদুল্লাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Manual7 Ad Code

 

জাহিদুল ইসিলাম: গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

Manual5 Ad Code

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়-এ শ্লোগানকে ধরাণ করে একটি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠি হয়।

মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে র‌্যালী শেষে শহরের চৌমাথা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন. সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ সভাপতি মাহমুদুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ পল্টন, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, নাগরিক কমিটির আবুল বাশার হান্নান পিন্টু, নিসচার সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।

এছাড়া নিসচাকর্মিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সড়ক দুর্ঘটনার কারণ ও তা রোধ কল্পে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ।

Manual4 Ad Code

অপরদিকে উপজেলার জামালপুর, ইদিলপুর ও খোদ্দ কোমরপুর ইউনিয়ন শাখার আয়োজনে স্ব স্ব এলাকায় এ দিবসটি পালন করেছে।