১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

পূবাইলে ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
পূবাইলে ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মহানগরের পূবাইলের নারায়ণকুল এলাকায় ‘আল-রাজি পলিমার ইন্ডাস্ট্রিজ’ নামে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

Manual8 Ad Code

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, পূবাইলের নারায়ণকুল এলাকায় আল রাজি পলিমার ইন্ডাস্ট্রিজ নামে একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়।

আগুনে কারখানার যন্ত্রপাতি ও ফোম পুড়েছে জানিয়ে তিনি আরো বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি

অভিযোগ/ঋতু

Manual6 Ad Code