১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় যুবলীগ নেতা আটক!

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় যুবলীগ নেতা আটক!

Manual4 Ad Code

মনজুরুল ইসলাম :- ঢাকার আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মঈনুল ভূইয়াকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Manual7 Ad Code

আশুলিয়া থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঈনুল ভূইয়াকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code