১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ের মানচিত্রে যুক্ত হলো আরেকটি থানা

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
ঠাকুরগাঁওয়ের মানচিত্রে যুক্ত হলো আরেকটি থানা

Manual1 Ad Code

আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের ভূল্লী বাসির দীর্ঘদিনের দাবি ছিল ভূল্লী এলাকায় একটি থানা ঘোষণার। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও সফরের পূর্বে এ নিয়ে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি এবং ঠাকুরগাঁও বড় মাঠে ভুল্লীকে থানা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবিও উত্থাপন করেন স্থানীয় আ. লীগের নেতারা। সেই চাওয়া পূরণ হওয়ায় সোমবার (২১ অক্টোবর) বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় আ. লীগের নেতাকর্মীরাসহ সর্ব সাধারণের মানুষ।

Manual4 Ad Code

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নিকার বৈঠকে দেশের বিভিন্ন স্থানে নতুন করে সাতটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিকার। এতে ঠাকুরগাঁও ভূল্লীর এই থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রি পরিষদ সচিব শফিউল আলম।

Manual8 Ad Code

ভূল্লী থানা অনুমোদনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনকে ধন্যবাদ জানান ভূল্লীবাসী।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী তার নিজস্ব ফেসবুকে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভূল্লীবাসী আজীবন কৃতজ্ঞ…আজ নিকার সভায় ভূল্লী থানা অনুমোদন। আমাদের নেতা রমেশ চন্দ্র সেন এমপি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, প্রিয় নেতা মো. সাদেক কুরাইশীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের অতুলনীয় আন্তরিকতায় আমরা মুগ্ধ ভূল্লীবাসী।

ভূল্লীকে থানা হিসেবে পেয়ে এলাকাবাসী
ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও ১আসনের নৌকার মাঝি ও প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি সহ ভূল্লী থানা বাস্তবায়ন কমিটিসহ সকলকে।

Manual5 Ad Code