১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন, এলাকায় শোঁকের মাতাম ৫ হাজার জনকে আসামী করে পুলিশের মামলা, আলেম সমাজের সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
ভোলায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন, এলাকায় শোঁকের মাতাম ৫ হাজার জনকে আসামী করে পুলিশের মামলা, আলেম সমাজের সংবাদ সম্মেলন

Manual6 Ad Code

মাসুদ রানা,ভোলা থেকে :- রবিবার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে পুলিশ বাদী হয়ে ৫ হাজার জনকে আসামী করে মামলা করেছে।

আইন শৃঙ্খলা রক্ষার্থে সোমবার ভোলা জেলায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

এতে ভোলা জেলা স্কুল মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের আয়েজিত সমাবেশ পন্ড হয়ে যায়।

সমাবেশ স্থলে কাউকে ডুকতে দেয়নি আইনসৃঙ্খলা বাহিনী।

Manual8 Ad Code

দুপুর ১টার দিকে ভোলা প্রেস ক্লাবে ৬ দফা দাবীতে একটি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের নেতারা।

অন্যদিকে সহিংসতার কারনে ভোলার অভ্যন্তরিন সকল রুটে সোমবার ভোর ৬টা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ ছিল।

রবিবার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে নিহত বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদ্রাসা পড়–য়া ছেলে মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজ পড়–য়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪০) ও মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০) এর লাশের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Manual2 Ad Code

নিহতদের জানাজায় হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে।

Manual4 Ad Code

এলাকার সর্বত্র শোঁকের মাতাম বইছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি, র‌্যাব ও বার্তি পুলিশ মোতায়ন করা হয়েছে। পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual5 Ad Code