১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত

Manual3 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুারগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাহানাজ বেগম মলি (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

Manual3 Ad Code

সোমবার(২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বলদিয়া পুকুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাহানাজ বেগম মলি রুহিয়া ঘনিমহেশপুর এলাকার মকবুল হোসেন মিলারের স্ত্রী এবং রুহিয়া উম্মুল মোমেনিন হযরত খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন শাহানাজ বেগম তার ঠাকুরগাঁওয়ের বাসা হতে পাগলু যোগে কর্মস্থল রুহিয়া অভিমূখে রওনা হন।

Manual3 Ad Code

পথিমধ্যে বলদিয়া পুকুর নামক স্থানে একজন সাইকেল আরোহীকে বাচাতে গিয়ে পাগলুটি উলটে গিয়ে খাদে পড়ে গেলে উক্ত দূর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা গুরুতর আহত শিক্ষিকা শাহানাজ বেগম মলি কে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় রুহিয়ায় শোকের ছাঁয়া নেমে আসে।