১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual5 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত বাংলাদেশি যুবক শীকান্ত রায় (৩০) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের ছেলে।রবিবার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে খবর জানিয়েছে নিহতের পরিবারের লোকজন।

তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত বিএসএফ কোনো ধরনের মেসেজ দেয়নি।

Manual8 Ad Code

মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত মুঠোফোনে জানান, রবিবার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ গুলি করে।

এতে নিহত হয় শ্রীকান্ত।তিনি আরও বলেন, সারারাত শ্রীকান্তের মরদেহ পড়ে ছিল।সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবি’র মাধ্যমে বিএসএফ’র সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

এখন পর্যন্ত বিএসএফ’র পক্ষ থেকে কোনো পত্র কিংবা জবাব দেয়নি।হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার মুঠোফোনে বলেন, নিহতের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম।

Manual5 Ad Code

বিজিবি’র সদস্যরা ভালোভাবে ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি।

Manual4 Ad Code

তবে পরিবারের লোকজন লাশ ফেরত নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Manual2 Ad Code