১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে- ছাতকে জাগ্রত সিরাজগঞ্জ বাজারবাসীর মতবিনিময় সভা

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
দক্ষিণ ছাতক উপজেলার দাবীতে- ছাতকে জাগ্রত সিরাজগঞ্জ বাজারবাসীর মতবিনিময় সভা

Manual3 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক প্রতিনিধি:-

Manual8 Ad Code

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে ‘দক্ষিণ ছাতক উপজেলা’ নামে স্বতন্ত্র উপজেলার দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ বাজারস্থ সংগঠন জাগ্রত সিরাজগঞ্জ বাজারবাসীর উদ্যোগে স্থানীয় সিরাজগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

জাগ্রত সিরাজগঞ্জ বাজারবাসীর আহবায়ক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হেলাল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলা ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।

এখানকার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ ছাতক উপজেলা’ নামে স্বতন্ত্র উপজেলা গঠনের বিষয়টি এখানকার মানুষের দীর্ঘদিনের দাবী।

Manual7 Ad Code

এ দাবী আদায়ের লক্ষ্যে দক্ষিণ ছাতকবাসী ইতোমধ্যে সিরাজগঞ্জ বাজারকে দক্ষিণ ছাতক উপজেলার স্থান নির্ধারণ করে বিভিন্ন ব্যানারে দীর্ঘদিন যাবত মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন সামাজিক আন্দোলন চালিয়ে আসছে।

Manual5 Ad Code

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবী উল্লেখ করে বক্তারা এ দাবী বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমাজসেবী ফয়ছলুজ্জামান চৌধুরী, শিক্ষক আলী হোসেন মানিক, শিক্ষক আলাছ উদ্দিন, মো. জাকির হোসাইন জাকারিয়া, আবদুল ছালিক মিলন তালুকদার, বেনু সুত্রধর, লুৎফুর রহমান, ব্যবসায়ী মাসুক মিয়া সংগঠনের যুগ্ম আহবায়ক আকতার হোসেন সুমন ও আল-আমীন আহমদ আকাশ, সংগঠক আবদুল শহীদ, মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক সাইদ রাসনুর, ইউনিয়ন আনসার কমান্ডার জার্মান সরকার, নাছির উদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, জামিল হোসেন, নওয়াব আলী, ফয়জুল করীম, শাহ নুর আলী, কবির হোসেন, জামিল হোসেন প্রমূখ। ##