১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বাউফলে মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
বাউফলে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

আবু রায়হান, বাউফল পটুয়াখালী প্রতিনিধি.

Manual8 Ad Code

ফেসবুকের একটি গুজবকে কেন্দ্র করে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় মানুষদের সাথে পুলিশের সংঘর্ষে হাতাহতের ঘটনায় পটুয়াখালী বাউফলের বিভিন্ন স্কুল কলেজও মাদ্রাসা প্রধান ও মসজিদের ইমাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। ২১ অক্টোবর সোমবার বেলা ১১টায় বাউফল থানা পুলিশের আয়োজনে থানা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো: মোস্তাইন বিল্লাহ। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাউফল উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রাহমাতুল্লাহ ও ধুলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিজ মালি। অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।