১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরের ইমাম আবুল কালাম আজাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
সাদুল্লাপুরের ইমাম আবুল কালাম আজাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

Manual2 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার আবুল কালাম আজাদ (৩৮) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু ঘটনায় তিনজন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Manual8 Ad Code

এ হত্যা মামলার চিহৃিত আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে আজ ২১ অক্টোবর সোমবার সকাল হতে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন ইদুলপুর ও মহদীপুর ইউনিয়নের সর্বস্তরের নারী পুরুষ। মানববন্ধন শেষে সড়ক অবরোধকালে সড়কের দুই পাশে ছোট বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Manual1 Ad Code

এসময় মানববন্ধন শেষে সড়ক অবরোধ করাকালে উত্তেজিত জনতা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্লোগান দেয়। এসময় উত্তেজিত জনতাকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা প্রতিশ্রুতি দেয় জেলা পুলিশের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোহাম্মদ আবদুল আউয়াল।

Manual3 Ad Code