১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চট্রগ্রাম নগরীর মেহেদীবাগে ভেজাল ঘি উৎপাদনের দায়ে লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
চট্রগ্রাম নগরীর মেহেদীবাগে ভেজাল ঘি উৎপাদনের দায়ে লাখ টাকা জরিমানা

Manual7 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রা জেলা প্রতিনিধি:: চট্রগ্রাম নগরের মেহেদীবাগে ভেজাল ঘি উৎপাদনের দায়ে এ স বি এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালাত। এসময় প্রায় এক হাজার লিটার ভেজাল ঘি জব্দ করা হয়।

Manual5 Ad Code

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মেহেদীবাগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এই অভিযান পরিচালনা করেন।

Manual3 Ad Code

সরেজমিনে দেখা যায়, লাইসেন্সের শর্ত অমান্য করে ভেজাল মিশ্রিত করে প্রতিষ্ঠানটি ঘি প্রস্তুত ও বিক্রি করছিল। পামওয়েল, আটা, ডালডা, অনুমোদিত কৃত্রিম রঙ ও ফ্লেভার ব্যবহার করে কারখানায় ভেজাল ঘি প্রস্তুত করে প্রতিষ্ঠানটি।

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক সরোজ বড়ুয়া দায় স্বীকার করে পরবর্তী এমন কাজ করবেন না বলে মুচলেকা দেয়। প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জব্দ ঘি আনন্দবাজার এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে র‍্যাব-৭ এর এএসপি মো. মাহমুদুল হাসান মামুন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরীসহ র‍্যাব-৭ এর অন্যান্য সদস্যরা অংশ নেন।

Manual7 Ad Code