১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ইন্দুরকানীতে সহস্রাধিক তালবীজ রোপন কর্মসূচীর উদ্ধোধন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
ইন্দুরকানীতে সহস্রাধিক তালবীজ রোপন কর্মসূচীর উদ্ধোধন

Manual8 Ad Code

সুমন মল্লিক,পিরোজপুর থেকে :

Manual4 Ad Code

প্রাকৃতিক ভারসম্য রক্ষা, বজ্রপাতের পরিমান হ্রাস, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দূর্যোগের ঝুকি হ্রাস করতে শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্তরে দের হাজার তালবীজ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।হেবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (HDT) এর সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন- পরিবেশ রক্ষা ও বজ্রপাতের পরিমান হ্রাস করতে তাল গাছ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে, আমাদের দেশে ক্রমশ: হারিয়ে যাচ্ছে।তিনি আয়োজক সংস্থাকে কর্মসূচী আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে নিজ নিজ বাড়ীতে তালবীজ রোপনের জন্য বলেন। কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব সভাপতি মো: আজাদ হোসেন বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক হুমায়ন করিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধা:সম্পাদক মো: আরিফুর রহমান টুটুল, কর্মসূচী সমন্বয়কারী মো: আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চানমিয়া সহ প্রমুখ ইন্দুরকানী উপজেলার চর সাউদখালীসহ বিভিন্ন স্থানে এই দের হাজার তালবীজ রোপন করা হবে বলে সংস্থারা যানায়।

Manual6 Ad Code