৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও বড়গাঁওয়ে বিয়ের দাবিতে পুলিশ কন্সটেবলের বাসায় প্রেমিকার অনশন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
ঠাকুরগাঁও বড়গাঁওয়ে বিয়ের দাবিতে পুলিশ কন্সটেবলের বাসায় প্রেমিকার অনশন

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে এক পুলিশ কন্সটেবলের বাসায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কিসমত লক্ষীরহাট গ্রামের আব্দুল হকের ছেলে পুলিশ কন্সটেবল রাকিব এর বাসায় বিয়ের দাবিতে জুই নামে মেয়েটি গেলে রাকিবের পরিবার মেয়েটিকে মারধর করে।

Manual6 Ad Code

মেয়েটি মারধরের শিকার হয়ে রাকিবের বাসায় অবস্থান করে। এলাকাবাসী ঘটনাটি শুনলে রাকিবের বাসায় দেখতে গেলে এলাকাবাসীর উপর চড়া হয় রাকিবের পরিবার।

ঘটনাটির সংবাদ পেয়ে সরজমিনে সাংবাদিক গেলে রাকিবের বাবা আব্দুল হক বাসার ভিতরে ঢুকতে বাধাদেয় এ সময় সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে।

ঘটনাটির বিষয়ে ৪নং বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার বলেন, ঘটনাটি আমি শুনেছি বিষয়টি দেখা হচ্ছে।

Manual2 Ad Code

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্বাস বলেন,রাকিবের বাসায় জুই নামে একটি মেয়ে এসেছি মেয়েটির পরিবার শনিবার সকালে আসবে তারা উভয় পক্ষ বসে বিষয়টি সমাধান করবে।

সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আব্দুল হক লোকটি ভালো না,সে এলাকাবাসীর সাথে খারাপ আচরণ করেছে। সে মামলায় ভয় পায় না।

ঘটনাটির সম্পর্কে রাকিবের বাবার সাথে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।

Manual8 Ad Code

মেয়েটির সাথে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করলে রাকিবের পরিবার বাধা দেয়।

Manual7 Ad Code