১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতার

Editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতার

Manual3 Ad Code

পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতার

শেখ স্বপ্না শিমুঃপুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলাও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর সবুজবাগ এলাকা সাড়ে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি এক সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।

Manual8 Ad Code