১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ।

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ।

Manual5 Ad Code

পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হয়। তবে সকালেই গোলাম মোস্তফাকে ছেড়ে দেওয়া হয়।

Manual1 Ad Code

অপরদিকে, মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

Manual3 Ad Code

এদিকে দলীয় সূত্রের দাবি, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তাকে আটক করা হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনার সঙ্গে মিজানুর রহমান মিজানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটি।

Manual2 Ad Code