১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে পাম্পে হামলার শিকার সময় টিভির চিত্র সাংবাদিক

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
লক্ষ্মীপুরে পাম্পে হামলার শিকার সময় টিভির চিত্র সাংবাদিক

Manual6 Ad Code

লক্ষ্মীপুরে পাম্পে হামলার শিকার সময় টিভির চিত্র সাংবাদিক

শেখ স্বপ্না শিমুঃ লক্ষ্মীপুরে নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির ভিডিও ধারণ করতে গেলে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক আহাদুল ইসলাম আকাশের ওপর হামলা করেছেন ধরিত্রী ফিলিং স্টেশনের কর্মচারীরা। এসময় তার হাতে থাকা ক্যামেরা ছুড়ে ফেলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে  ভর্তি করেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ধরিত্রি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, বিশেষ ব্যক্তিদের চাহিদা মতো তেল সরবরাহ করছে পাম্প কর্তৃপক্ষ। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল পাচ্ছিলেন না সাধারণ ক্রেতারা। এসময় তেল না পেয়ে সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে পাম্পের লোকজনের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এমন খবর পেয়ে সময় টিভির চিত্র সাংবাদিক আকাশ ভিডিও ধারণ করতে গেলে পাম্পের লোকজন প্রথমে আকাশকে বাঁধা দেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন তারা। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সময় টিভির বুম।

Manual6 Ad Code

মারধরের শিকার আহাদুল ইসলাম আকাশ পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও সময় টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা রিপোর্টারের চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভপ্রকাশ করে জানান, ধরিত্রী পাম্পের কর্মচারীরা তাদের পছন্দের ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে মোটরসাইকেল টাংকি ভর্তি তেল দেন। এ নিয়ে অন্য মোটরসাইকেল আরোহীরা প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। এর মধ্যে থেকে যে কেউ সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক আকাশকে বিষয়টি জানান। আকাশ ঘটনাস্থল গিয়ে ভিডিও করলে পাম্পের লোকজন তাকে মারধর করেন।

ভুক্তভোগী আকাশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের বলেন,
তেলের সংকটের শুরু থেকে ধরিত্রী পাম্পের কর্মচারীরা নিয়মবহির্ভূতভাবে তেল বিক্রি করে আসছেন। মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেলের তেলের জন্য অপেক্ষায় থাকেন। রাত ৯টার দিকে এক ব্যক্তি আমাকে জানান, পছন্দ মতো ব্যক্তিদের চাহিদা মতো তেল দেয়া হচ্ছে আর অন্যদের তেল না দিয়ে হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমি রিপোর্টারকে অবগত করে ওই পাম্পে ভিডিও করতে গেলে পাম্পের লোকজন আমার ওপর হামলা করেন। জোরপূর্বক ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। তখন আমি আমার আইফোন দিয়ে ভিডিও ধারণ করছিলাম। এক পর্যায়ে তারা আমার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মোবাইল ফোন দিয়ে আমার মাথায় আঘাত করেন।  আমি এ ঘটনার সুস্থ বিচার দাবি করছি।

Manual3 Ad Code

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম রনি জানান, আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি তদন্ত) ঝলক মহন্ত রাত ১২টার দিকে আহত আকাশকে হাসপাতালে দেখতে আসেন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের।

Manual2 Ad Code