১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে সেনাবাহিনীর অভিযানে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩জন আটক।

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫
ছাতকে সেনাবাহিনীর অভিযানে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩জন আটক।

Manual3 Ad Code

মো: সিয়াম হোসেন

Manual3 Ad Code

সহকারী বার্তা সম্পাদক : 

Manual8 Ad Code

সুনামগঞ্জের ছাতকে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক উপজেলা সেনা ক্যাম্পের টহলরত সেনা সদস্যরা। জানা যায়, ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় পণ্য ফুসকা রেডব্লু সহ ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া(২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের ছেলে মো.জহিরুল ইসলাম(২৩)। আটকৃত মালামালের মধ্যে রয়েছে ৫১৪০- কেজি ফুসকা, ৯৫৮ পিস রেডব্লু ক্যান ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকৃত মালামাল ও আসামীদেরকে ছাতক থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।