৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পীরগঞ্জে স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
পীরগঞ্জে স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

Manual8 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি :-বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি, সরকারি এবং বেসরকারিভাবে বাল্যবিয়ের কুফলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলেও এই সমস্যা ঘটেই চলেছে, অল্প বয়সে বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিয়ে। দেশে মা ও শিশুমৃত্যুর মূল কারণ ১৮ বছরের কম বয়সীদের মা হওয়া, কিশোরী মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত।

Manual6 Ad Code

অল্প বয়সে বিয়ের ফলে একটি মেয়ের পক্ষে অন্য একটি পরিবারের অনেক বিষয় সামাল দেয়া বেশ কঠিন ‍হয়ে পড়ে, এর ফলে তারা অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে থাকে, সেই শিকারে মুখোমুখি করেছেন নুরবানু ।

Manual4 Ad Code

রংপুরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আকুবের পাড়া গ্রামের নুরবানু (১৬) নামে এক গৃহবধূ ফাশিতে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় । এলাকাবাসির সূত্রে জানা গেছে আশিক (১৯) নামে নির্মাণ শ্রমিক শানেরহাট ইউনিয়নের মেষ্টা মন্ডল পাড়া গ্রামের নুরবানু নামে নাবালিকা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে দেড় বছর পূর্বে পালিয়ে বিবাহ করে। এ ব্যাপারে মেয়ের বাবা রংপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে এক পর্যায়ে নুরবানুর কারণে বাবা মামলা ছেড়ে দেয় ভালোই চলছিল আশিক নুরবানু সংসার।

Manual3 Ad Code

বর্তমানে আশিক নুরবানুকে তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য প্রতিদিন বলেন ও অত্যাচার করে বলেন তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসেক, টাকা না নিয়ে আসলে আমরা সবাই এই রকম করবো, তখন নুরবানু জানায় বাবা আমাকে মেয়ে অস্বীকার করেছে সেখানে কেমন করে যৌতুক দেবে । গত ২৮ জানুয়ারি মঙ্গলবার দুইটার সময় যৌতুকের জন্য আশিক স্ত্রী কে মারপিট করে, নুরবানু অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁসি দেয়, এ সময় বাড়িতে থাকা তার শ্বশুর অন্যন্যরা ঘরের দরজা ভেঙ্গে নুরবানুকে উদ্ধার করে, বর্তমানে নুরবানু সুস্থ রয়েছে বলে যানা গেছে ।