২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

Manual6 Ad Code

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিতসহ ৬ দফা দাবিতে রোববার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু
সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো.
ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয়
সম্পুর্ণ অবকাঠামো সুনিশ্চিত, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত,
বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখার দাবি
জানান। সেইসাথে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম দুরীকরণে
প্রয়োজনীয় ব্যবস্থা এবং ১০টি আইসিইউ শয্যা স্থাপনেরও দাবি জানান।

Manual1 Ad Code

মেহেদী হাসান বাবু
স্টাফ রিপোর্টার,গাইবান্ধা।
তারিখঃ ০৫-০১-২৫

Manual3 Ad Code