৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Manual6 Ad Code

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির নামে চাঁদা দাবি’র অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। শুক্রবার রাত ৯টায় দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাহাদাত হোসেন বলেন, গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ” নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপি’র নামে চাদা দাবি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তার মধ্যে শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মৃর্ধা দীর্ঘ ২৫ বছর যাবত জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মি। বহুবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন আওয়ামীলীগ ফ্যাসিবাদের রাজপথের আতংক, রাস্ট্রদ্রোহী মামলা সহ কয়েকটি মামলার আসামী। ছাত্রলীগের হাতে কয়েকবার হামলার শিকারও হয়েছেন। লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে। আমি ও পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। জেলা বিএনপি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবীও করেন।
এ বিষয় উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে জেলা বিএনপির নিকট দিয়েছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।

Manual6 Ad Code