১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নছিমনের ধাক্কায় একই গ্রামের ৩জন নিহত

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪
নছিমনের ধাক্কায় একই গ্রামের ৩জন নিহত

Manual3 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

Manual5 Ad Code

আজ শুক্রবার (২২মার্চ) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন

Manual4 Ad Code

চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলের সবুজ মিয়া ও ওই গ্রামের মজিবুর রহমান ছেলে অটোচালক আশরাফুল ইসলাম।

Manual5 Ad Code

এঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, নিহতরা বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে নাকাইহাট যাচ্ছিলেন । পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে মাটির পাতিল বোঝাই একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে পাশ্ব সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটো রিকশার ও নছিমন খাদে পড়ে অন্তত পাঁচজন আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান এবং অটোচালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে গভীর রাতে মারা যান।

Manual6 Ad Code

প্রতিবেশি মোনারুল ইসলাম বলেন, আজ শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে নিহত পাঁচজন একটি অটো যোগে নাকাইহাট বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে স্বজনরা লাশ বাড়িতে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।