১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু,আহত ১

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৪
নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু,আহত ১

Manual5 Ad Code

আরাফাত হোসেন: বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। বৃহস্পতিবার (২১মার্চ) দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস্ (১৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৫), ও জাহাঙ্গীর রহমানের ছেলে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার তিন কলেজ পড়–য়া যুবক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়। অপরদিকে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code