৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর মহাদেবপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

পরে উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মুহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code