১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৩
নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ(টাঙ্গাইল):টাঙ্গাইলের নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এসময় আশ্রয়ন প্রকল্প ও যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। তিনি মঙ্গলবার সকালে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন। পরে বিভাগীয় কমিশনার উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওআকুটিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন। এছাড়া বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম দুপুরে সলিমাবাদ, ধুবড়িয়া ও দপ্তিয়র ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম, স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ-পরিচালক কে.এম. আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃআবুল হাশেম, টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা ত্রাণ ও পুন:বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।