১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩
জাতীয় শোক দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

Manual3 Ad Code

ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

সোমবার (১৪ আগস্ট) দিবসটি উপলক্ষে ঢাকার বসুন্ধরায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

Manual3 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাহ জাকির হোসাইন, ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তারা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

Manual4 Ad Code