১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় ভূমিদস্যুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

প্রকাশিত জুলাই ১৫, ২০২৩
মাগুরায় ভূমিদস্যুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

Manual3 Ad Code

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ভূমিদস্যু মারুফ হাসানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মালিকগণ। শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ইটখোলা বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূমিদস্যু মারুফ হাসানের বিরুদ্ধে ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের পাশের ৬০ শতাংশ জমি দখলের অভিযোগ রয়েছে। মারুফ হাসান মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক হিসাবে কর্মরত আছেন। মানববন্ধনে ভুমি মালিক আসাবুল হক বলেন, ১৯৭৮ সালে আমাদের শরিকানা ভুক্ত ৬০ শতাংশ জমির ভিতর থেকে ১২ শতাংশ জমি মারুফ হাসানের কাছে বিক্রয় করা হয়। পরবর্তীতে জমির রেকর্ড আসলে কৌশলে বেআইনিভাবে টাকার বিনিময়ে পুরো জমি তার নামে রেকর্ড করে নেয়। এখন উক্ত জমির উপরে জবর দখল করে ঘর নির্মাণ করতে গেলে আমরা আইনের শরণাপন্ন হই, আদালত থেকে তার উপরে সকল প্রকার নির্মাণের উপর নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে জমির ভোগ দখল বুঝিয়ে দেয়। এর পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে ও বল প্রয়োগ করে জমি দখল করে নেয়ার পাঁয়তারা করছেন। ক্ষতিগ্রস্ত মালিকগণ তাদের ভুমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

Manual2 Ad Code

অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান বলেন, আমি ক্রয়কৃত জমি ভোগ দখলে আছি, এ ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন রয়েছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক বিচারে যে রায় হবে আমি সেটাই মেনে নেব ।

Manual1 Ad Code