১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত

Manual7 Ad Code

পলাশ কান্তি নাথঃ

Manual7 Ad Code

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ২৫ জন বেশি। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ জনে।এর মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।১২ জুলাই  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা যায়। শনাক্তের মধ্যে ৪৫ জন সরকারি হাসপাতালে এবং ৫৪ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়।তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। জুলাই মাসে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

Manual7 Ad Code