পলাশ কান্তি নাথঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ২৫ জন বেশি। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ জনে।এর মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।১২ জুলাই চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা যায়। শনাক্তের মধ্যে ৪৫ জন সরকারি হাসপাতালে এবং ৫৪ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়।তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। জুলাই মাসে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।