১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেলদুয়ারে বর্ণী-বারপাখিয়া রাস্তায় ১৪২০ মিটার চেইনেজে লৌহজং নদীর উপর ৭২.০০ দৈর্ঘ্য ব্রীজ উদ্বোধন ও রাস্তা পরিদর্শন করলেন এমপি টিটু

প্রকাশিত জুলাই ৯, ২০২৩
দেলদুয়ারে বর্ণী-বারপাখিয়া রাস্তায় ১৪২০ মিটার চেইনেজে লৌহজং নদীর উপর ৭২.০০ দৈর্ঘ্য ব্রীজ উদ্বোধন ও রাস্তা পরিদর্শন করলেন এমপি টিটু

Manual4 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের দেলদুয়ারে বর্ণী বার-পাখিয়া লৌহজং নদীর উপর নির্মিত ব্রীজের উদ্বোধন ও রাস্তার পরির্দশন করলের এমপি টিটু। রবিবার (৯ জুলাই) সকালে বারপাখিয়া লৌহজং নদীর উপর নির্মিত ব্রীজের উদ্বোধন করেছেন টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । ৭২ মিটার দৈর্ঘ্যের ব্রীজটি নির্মানে ব্যয় হয়েছে ৫,৫৮,৫১,৩০২ টাকা। নির্মিত ব্রীজটি সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)প্রশান্ত বৈদ্য , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,ভাইস চেয়ারম্যান এহসানুক হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আ’লীগের সহ সভাপতি এস প্রতাপ মুকুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রীজটি উদ্বোধন শেষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে হাসের ঘর ও মুরগির ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

Manual7 Ad Code