১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর ধূপখোলায় আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

admin
প্রকাশিত মে ১, ২০২৩
রাজধানীর ধূপখোলায় আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

Manual5 Ad Code

রাজধানীর ধূপখোলা এলাকায় রাস্তায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Manual7 Ad Code

এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পড়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

Manual6 Ad Code